ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

গাজীপুরের শ্রীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিল্লাল হোসেন (৪৩) নিহত হয়েছেন। এসময় নুরুন নবী নামের আরও একজন আহত হয়েছেন। রোববার (১০ অক্টোবর) ভোর ৫ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মৃত ইমান আলীর ছেলে।  


মাওনা হাইওয়ে থানার উপ- পরিদর্শক (এস.আই) হাদিউল ইসলাম জানান, ভোরে নিহত বিল্লাল বাড়ি থেকে ঢাকা যাচ্ছিল। গড়গড়িয়া মাস্টার বাড়ি অতিক্রম করার সময় পিছন দিক থেকে পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দিলে তাতে আগুন ধরে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।   


পরে ফায়ার সার্ভিসকর্মীরা এসে আগুন নেভায়। গুরুতর আহত নুরুন নবীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।

ads
ads
ads

Our Facebook Page

↑